সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সামরিক বিমান বিধ্বস্ত,সুদানে অন্তত ১০ জন নিহত

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গত মঙ্গলবার এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আধাসামরিক আরএসএফ বাহিনীর সঙ্গে যুদ্ধরত সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি ওয়াদি সিদনা ঘাঁটি থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক কর্মী এবং বেসামরিক উভয়ই নিহত ও আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিনির্বাপক দল দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। সুদানজুড়ে সাহায্য সমন্বয়কারী স্বেচ্ছাসেবকদের একটি সংগঠন ‘কারাই প্রতিরোধ কমিটি’ জানিয়েছে, ওমদুরমানের আল-নাও হাসপাতালে ১০টি মৃতদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেখানকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় একটি বিকট বিস্ফোরণ হয়। ফলে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


এই বিভাগের আরো খবর