সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষা সফরের বাস উল্টে খাদে, থাইল্যান্ডে নিহত অন্তত ১৮

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে খাদে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। প্রাচিনবুরি প্রদেশে বুধবার দুর্ঘটনায় পড়া বাসটির চালকসহ ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাসটি বুয়েং কান থেকে রায়ংয়ের দিকে যাচ্ছিল। “ঢালু রাস্তা ছিল, ব্রেক ফেইল করায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, পরে সেটি উল্টে যায়,” বলেছেন রয়েল থাই পুলিশের কর্নেল সোফোন ফ্রামানিহি। নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক, জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একাধিক পোস্টে ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেখা গেছে। দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দুর্ঘটনার বিস্তৃত তদন্তের ঘোষণা দিয়েছেন। “যদি দেখা যায় গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি, কিংবা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা ছিল তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। “ব্যবহৃত হওয়ার আগে গাড়ি অবশ্যই পরিদর্শনে নিরাপদ বলে প্রমাণিত হতে হবে এবং নির্ধারিত মাপকাঠি অতিক্রম করতে হবে, তাহলেই দুর্ঘটনা এবং বারবার এমন ক্ষয়ক্ষতি এড়ানো যাবে,” সোশ্যাল প্ল্যাটফর্ম এঙ্ েদেওয়া পোস্টে এমনটাই বলেছেন তিনি। থাইল্যান্ডে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নিয়মিতই দেখা যায়। বাজে সড়ক ও গাড়ির নিরাপত্তা মান নিশ্চিতে দুর্বল ব্যবস্থাপনাই মূলত এর জন্য দায়ী। ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ১৭৫ সদস্য দেশের ওপর যে জরিপ চালায়, তাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি নবম স্থানে জায়গা করে নিয়েছিল। গত বছরও দেশটিতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটি স্কুল বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ ২৩ জনের প্রাণ গিয়েছিল।


এই বিভাগের আরো খবর