সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের সমপ্রচারে ফিরছে আফগান নারীদের ‘রেডিও বেগম’

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : আফগানিস্তানে অবশেষে নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ পুনরায় সমপ্রচার চালু করতে চলেছে। এর আগে তালেবান কর্তৃপক্ষ, এটিকে বিদেশি টিভি চ্যানেলের অনুমোদনহীন বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে কার্যক্রম বাতিল করেছিল। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, কেবলমাত্র আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন। এদের সহযোগী উপগ্রহ চ্যানেল বেগম টিভি ফ্রান্স থেকে পরিচালিত হয় এবং আফগান স্কুলের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠান সমপ্রচার করে। তালেবান দেশে নারী ও মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে। তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছে, রেডিও বেগম পুনরায় কার্যক্রম শুরু করতে বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে এই স্টেশন অঙ্গীকার করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই স্টেশন অঙ্গীকার করেছে, সাংবাদিকতার নীতি ও ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের বিধিনিয়ম মেনে সমপ্রচার করা হবে এবং ভবিষ্যতে কোনও নিয়ম লঙ্ঘন করবে না। তবে এই নীতি ও বিধিনিয়মগুলি কী- তার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। এই বিষয়ে মন্তব্যের জন্য রেডিও বেগমকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান নারীদের শিক্ষা, বিভিন্ন ধরনের পেশা ও জনপরিসর থেকে বহিষ্কার করেছে। তালেবান সংবাদমাধ্যমের ওপর তাদের নিয়ন্ত্রণ জোরালো করায় সাংবাদিকরা, বিশেষ করে নারী সাংবাদিকরা চাকরি হারিয়েছেন।


এই বিভাগের আরো খবর