সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে সুড়ঙ্গে আটকে পড়া ৮ শ্রমিককে উদ্ধারের সম্ভাবনা কম

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি নির্মাণাধীন সেচ টানেলে সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিককে নিরাপদে উদ্ধার করার সম্ভাবনা খুব কম। একজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, তাদের উদ্ধার করতে না পাড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভাগ্য। তেলেঙ্গানা রাজ্যে গত শনিবার এই দুর্ঘটনা ঘটে। পানি ও মাটির আকস্মিক চাপের ফলে টানেলের একটি অংশ ধসে পড়ে।

রাজ্যের পর্যটনমন্ত্রী জুপালি কৃষ্ণ রাও সাংবাদিকদের বলেন, আমি তাদের বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎ বাণী করতে পারছি না। (কিন্তু) সম্ভাবনা খুব একটা ভালো নয়। রাও বলেন, ধসের পরপরই ৪২ জন শ্রমিক সাঁতরে নিরাপদে বেরিয়ে আসেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য আটকে পড়া শ্রমিকদের ডাকাডাকি করেছেন কিন্তু কোনও সাড়া পাননি। তিনি বলেন, উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ অপসারণের জন্য দিনরাত কাজ করছেন এবং আরো ১০০ মিটার পরিষ্কার করা বাকি রয়েছে। আমরা কোনও প্রচেষ্টাই কম করছি না, রাও বলেন। ভারতে বড় অবকাঠামো নির্মাণের স্থানে দুর্ঘটনা সাধারণ ঘটনা। ২০২৩ সালে ১৭ দিনের ম্যারাথন অভিযানের মাধ্যমে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের আংশিক ধসে পড়া একটি সড়ক সুড়ঙ্গ থেকে ৪১ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর