সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্প প্রশাসন বেশিরভাগ ইউএসএআইডির কর্মী ছাঁটাই করেছে

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশিরভাগ ইউএসএআইডি’র কর্মীদের মধ্যরাতের মধ্যে ছুটিতে পাঠিয়েছে বা ছাটাই করছে প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সাহায্য সংস্থাটির বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেল কর্মীসংখ্যা এবং ব্যয় কমানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংস্থার প্রায় ১,৬০০ কর্মী ছাঁটাই করা হবে। এ ছাড়াও খবরে জানা গেছে, প্রায় ৪ হাজার ২০০ কর্মী ছুটিতে পাঠানোর হয়েছে। ইউএস এআইডি’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বা নেতৃত্বের সঙ্গে যুক্ত ‘নির্ধারিত কর্মীরা’ বাদে ইউএসএআইডি’র সরাসরি নিয়োগকৃত বিশ্বব্যাপী অন্যান্য সকল কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। পদক্ষেপটি ট্রাম্পের ইউএসএআইডি ভেঙে ফেলার প্রচেষ্টার একটি ধাপ। বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করায় সংস্থাটির ১০ সহস্রাধিক কর্মচারী নিয়োজিত রয়েছে। এই মাসের শুরুতে সংস্থাটি ঘোষণা করে সমস্ত কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে, তবে এই নির্দেশিকা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কিন্তু শুক্রবার, একজন ফেডারেল বিচারক ইউএসএইড ব্যয় সংকুচিত করার পরিকল্পনা বাস্তবায়নের ওপর ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।

গতকাল সংস্থাটির এক বিবৃতিতে ব্যবস্থাপনা এদিন স্থানীয় সময় বিকেল ৫টা (গ্রিনীচ মান সময় ২২০০ টা)-র মধ্যে এসম্পর্কে অবহিত করবে উল্লেখ করে বলা হয়, সংস্থার বাকি কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার আশা করা হচ্ছে। ইউএসএআইডি আরো জানায়, তারা বিদেশে কর্মরত কর্মীদের জন্য ফেরত ভ্রমণের খরচের তহবিল দেবে। ট্রাম্প ও বিলিয়নেয়ার ইলন মাস্কসহ তার সহযোগীরা অভিযোগ করেছেন ইউএসএআইডি ‘জালিয়াতিতে পরিপূর্ণ,’ কিন্তু অভিযোগের খুব কমই প্রমাণ মিলেছে। কয়েক দশকের পুরনো এই সংস্থা বছরের পর বছর ধরে সাহায্য খাতে তার অতিরিক্ত ব্যয় এবং এর কিছু কর্মসূচি তাদের লক্ষ্য অর্জন করে কিনা তা নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে।


এই বিভাগের আরো খবর