সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানে আরো তুষারপাতের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের আবহাওয়া সংস্থা গতকাল জানিয়েছে, দুই সপ্তাহের তুষারপাতের পর আরো ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে, তুষারধস এবং বরফের রাস্তা দিয়ে চলাচল করতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। দেশটির জাপান সাগর পাড়ের অঞ্চলগুলোতে প্রতি বছর ভারী তুষারপাত হয়। এ অঞ্চলগুলোতে অনেক স্কি রিসোর্ট রয়েছে। যার ফলে বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এসব অঞ্চলে আসেন। কিন্তু এই মাসে বেশ কয়েকটি শহরে রেকর্ড পরিমান তুষারপাত হয়েছে। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে এবং প্রাণহানি হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)  জানায়, নিগাতা, ইশিকাওয়া এবং নাগানো প্রিফেকচারের পাশাপাশি হিরোশিমা এবং শিমানে প্রিফেকচারসহ কিছু পশ্চিমাঞ্চলে আরো তুষারপাতের আশঙ্কা রয়েছে। সংস্থাটি ওইসব এলাকায় তুষারধস, বরফের রাস্তা এবং পানির পাইপ জমে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার জন্যও জনগণকে সতর্ক করেছে। জেএমএ তথ্য অনুসারে, গতকাল স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ, উত্তর আওমোরি শহরে পাঁচ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিগাতার উওনুমায় ৩ দশমিক ৮১ মিটার এবং ফুকুশিমা প্রিফেকচারের তাদামিতে ৩ দশমিক ১৩ মিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে।


এই বিভাগের আরো খবর