সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রেনেড বিস্ফোরণে কম্বোডিয়ায় ২ শিশু নিহত

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : কম্বোডিয়ায় গৃহযুদ্ধ চলাকালে মাটির নিচে পুঁতে রাখা গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। প্রাণঘাতী অস্ত্রটি ওই শিশুদের বাড়ির কাছে বিষ্ফোরিত হয়। রোববার দেশটির এক কর্মকর্তা এ খবর জানান। নমপেন থেকে বার্তা সংস্থা এএফপি আজ এই খবর জানায়। গত শনিবার উত্তর-পশ্চিম সিয়েম রিপ প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে ওই বিস্ফোরণ ঘটে। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে গ্রামটি ছিল কম্বোডিয়ার সরকারি সেনা ও খেমাররুজ যোদ্ধাদের যুদ্ধক্ষেত্র। দুই বছর বয়সী ওই শিশুদের একজন ছেলে ও একজন মেয়ে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন। তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কম্বোডিয়ান মাইন অ্যাকশন সেন্টারের (সিএমএসি) মহাপরিচালক হেং রতানা এএফপি’কে বলেছেন, দুই শিশু মাটিতে খেলছিল। মাটি খোঁড়ার সময় পুঁতে রাখা গ্রেনেডটি বিস্ফোরিত হয়। তিনি বলেন, এক শিশু ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা যায়। হেং রতানা আরো বলেন, ‘যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে এবং ২৫ বছরেরও বেশি সময় ধরে শান্তি বিরাজ করছে, কিন্তু স্থলমাইন ও যুদ্ধের অবশিষ্টাংশের কারণে এখনো কম্বোডিয়ার মানুষের রক্ত ঝরছে।’ দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে ১৯৬০-এর দশকে শুরু হওয়া কয়েক দশকের যুদ্ধের পরিত্যক্ত গোলাবারুদ ও অস্ত্র এখোনো মাটির নিচে রয়ে গেছে। দেশটিতে এখনো খনি ও অবিস্ফোরিত অস্ত্র থেকে মানুষের মৃত্যু হচ্ছে। ১৯৭৯ সাল থেকে প্রায় ২০ হাজার মানুষ এ ধরনের বিষ্ফোরণে নিহত এবং এর দ্বিগুণ আহত হয়েছে। সূত্র : বাসস


এই বিভাগের আরো খবর