সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছয় জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দেয়নি ইসরায়েল

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : ছয় জিম্মিকে ফেরত পেয়েও ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেয়নি দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গত শনিবারের জন্য পরিকল্পিত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি “পরবর্তী জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত” পিছিয়ে দেওয়া হয়েছে। খবর আল- জাজিরার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, “সম্মত সময় অনুযায়ী সপ্তম দফার ফিলিস্তিনি বন্দিদের মুক্ত না করায় ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে”। এর আগে, হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তির জন্য নির্ধারিত ছয় ইসরায়েলি বন্দিকে ছেড়ে দেয়। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩১৯ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১১ হাজার ৭৪৯ জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিসের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। যার ফলে নিহতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯-এ দাঁড়িয়েছে।


এই বিভাগের আরো খবর