সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলায় ফ্রান্সে নিহত ১, আহত ৩ পুলিশ

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : ফ্রান্সের পূর্বাঞ্চলীয় নগরী মিলুজে একটি বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। দেশটির স্থানীয় সময় গত শনিবার বিকেল চারটার দিকে হামলার ঘটনাটি ঘটে। ওই সময় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভ চলছিল। পুলিশ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছিলেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আলজেরিয়ার ৩৭ বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। খবর বিবিসির। যে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তাদের একজন গলায় এবং একজন বুকে আঘাত পেয়েছেন। হামলার সময় ৬৯ বছর বয়সী পর্তুগালের এক নাগরিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয় এবং তিনি নিহত হন। স্থানীয় প্রসিকিউটরের দেওয়া তথ্যানুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন এমন তালিকায় সন্দেহভাজন হামলাকারীর নাম ছিল এবং তাকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ঘটনাকে সন্দেহাতীতভাবে ইসলামপন্থি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ম্যাক্রো বলেন, আমি আমাদের দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার ও আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই।


এই বিভাগের আরো খবর