সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : পাকিস্তানের সোয়াত জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত প্রদেশজুড়ে কোনো হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর জানায়। সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে। প্রতিবেদনে বলা হয়, কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবন থেকে বেরিয়ে আসেন। এর আগে একটি পৃথক ঘটনায়, বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রিখটার স্কেলে চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূ-পৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ২২ কিলোমিটার। জানা গেছে, অঞ্চলটি ভূমিকম্প সক্রিয় এলাকায় অবস্থিত, যেখানে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ।


এই বিভাগের আরো খবর