সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে আইরিশ পর্যটককে ধর্ষণ-হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি: / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : ভারতের গোয়া শহরে ২০১৭ সালের মার্চে ২৫ বছর বয়সী আইরিশ বংশোদ্ভূত এক পর্যটককে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ ৮ বছর ধরে মামলা চলার পর  সোমবার গোয়া শহরের একটি আদালত সাজা ঘোষণা করেন। এনডিটিভি জানিয়েছে, পশ্চিম গোয়ার জেলা ও দায়রা আদালতের বিচারক ক্ষমা জোশী ৩১ বছর বয়সী ভিকট ভগতকে দোষী সাব্যস্ত করেন। বিচারক দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ধর্ষণ ও হত্যার জন্য ২৫ হাজার এবং প্রমাণ নষ্টের জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ছিল ২০১৭ সালের ১৩ মার্চের। হিন্দুদের হোলি উৎসবকে ঘিরে গোয়ায় বেশ ভিড় জমেছিল। বহু পর্যটকের মতোই আইরিশ-ব্রিটিশের নারী ড্যানিয়েল ম্যাকলাফিনও ছিলেন সেখানে। তিনি উত্তর পশ্চিম আয়ারল্যান্ডের ডোনেগালের বাসিন্দা ছিলেন। গোয়া খুব পছন্দের জায়গা ছিল তার। হোলি উৎসবে ভ্রমণের সময় গোয়ায় ভিকট ভগতের সঙ্গে বন্ধুত্ব হয় ম্যাকলাফিনের। পরে ভিকট তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দিয়েছিল দক্ষিণ গোয়ার কানাকোনা গ্রামের একটি বনাঞ্চলে। পরবর্তীতে ২০১৭ সালের ১৪ মার্চ তার লাশ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ। রায়ের পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ড্যানিয়েলের পরিবার ও বন্ধু হিসাবে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের সঙ্গে জড়িত প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর