সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঋষি সুনাক পরিবার নিয়ে তাজমহল দর্শনে

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সমপ্রতি ভারত সফরে এসেছেন। ভারতে এসেই গত শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী তাজমহল দর্শনে গেছেন তিনি। খবর এনডিটিভির। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল ভারতের তাজমহল। যারা ভারতে বেড়াতে যান, সকলেই একবার হলেও তাজমহল দর্শন করতে যায়। সেই তাজমহল দর্শনে হাজির হন ঋষি সুনাক। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুরো পরিবার নিয়ে ভারত সফরে এসেছেন তিনি। স্ত্রী অক্ষতা মূর্তি, দুই মেয়ে অনুষ্কা, কৃষ্ণা এবং শাশুড়ি সুধা মূর্তিকে নিয়ে তাজমহল দর্শনে যান। ঋষি এবং তার পরিবারের সুরক্ষায় বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখে ছবি তোলার জন্যে ভিড় করেন তাজমহল দর্শনে আসা পর্যটকেরা। ক্যামেরা বের করে তার সঙ্গে ছবিও তুলতে থাকেন অনেকেই। সেইসময় সুনাক ও তার পরিবার পর্যটকদের উদ্দেশে হাত নাড়ান এবং হাতজোড় করে তাদের শুভেচ্ছা জানান। সুনাক বলেছেন, আমার সন্তানরা এটি দেখে কখনোই আর ভুলবে না। এমন উষ্ণ আতিথেয়তায় আমরা কৃতজ্ঞ। আমাদের পুরো পরিবারের জন্য এমন অভিজ্ঞতা যা কখনো ভোলার মতো না। এর আগে, গত ২ ফেব্রুয়ারি সুনাক মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজের পঞ্চম এবং চূড়ান্ত টি-টোয়েন্টি ম্যাচ দেখতে অংশ নিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর