সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সোনার খনি ধসে মালিতে নিহত ১৮

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে ওই খনিটি পরিচালিত হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এবং বেশ কিছু সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। মালি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক এবং সেখানকার খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মালি। দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ। একটি পুলিশ সূত্র জানিয়েছে, খনি ধসে পড়ার ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়েছিলেন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার কাঁধে তার শিশুসন্তান ছিল। একজন স্থানীয় কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেন এবং কেনিবা স্বর্ণ খনির সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে বলেন, হতাহতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবার যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আগে একটি চীনা কোম্পানি খনি পরিচালনার দায়িত্বে ছিল। এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এর আগে গত জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়। এদের মধ্যে অধিকাংশই নারী। এছাড়া এক বছরেরও বেশি আগে শনিবার যেখানে খনি ধসে পড়েছে ওই একই অঞ্চলে একটি খনির টানেল ধসে পড়ায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।


এই বিভাগের আরো খবর