সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এলোপাতাড়ি গুলিতে পাকিস্তানে নিহত ৫

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : পাকিস্তানের পেশোয়ারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।  রোববার ভোরে শহরের বাদাবর এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ভোরে মাশোখেল এলাকায় একটি গাড়ির ওপর অতর্কিত গুলি চালায় অভিযুক্ত। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, হামলার কারণ ব্যক্তিগত বিরোধ। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। গত মাসেও পেশোয়ারসহ বিভিন্ন এলাকায় ব্যক্তিগত বিরোধের জেরে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেসময় তেহকাল এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হন। পুলিশের দাবি, এই সংঘর্ষও ব্যক্তিগত শত্রুতার ফল। এছাড়া, দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় পুরোনো শত্রুতার জেরে পৃথক দুটি ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হন। অন্যদিকে, সাইদু শরীফের গুলকাদা এলাকায় এক সিনিয়র আইনজীবী ও তার ভাইকে গুলি করে হত্যা করা হয়। সবশেষ, গত বুধবার সন্ধ্যায় করাচির বালদিয়া-৮ এলাকায় এক ৬৫ বছর বয়সী আফগান নাগরিককে গুলি করে হত্যা করা হয়। সাঈদাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ইদ্রিস বাঙ্গাশ জানান, নিহত আলাউদ্দিন নামাজ পড়ে মসজিদের ভেতরে কুরআন তেলাওয়াত করছিলেন। এসময় ফোন বাজলে তিনি বাইরে যান। তখন মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়। আলাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ডা. রুথ ফাউ সিভিল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, এটি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটে থাকতে পারে। সূত্র: ডন


এই বিভাগের আরো খবর