সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’এই স্লোগানকে সামনে রেখে
বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব, সেভ দ্য
সুন্দরবন ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থার রুপান্তর যৌথভাবে এই
দিবসটি পালন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা নূরুল কবির।
বিশেষ অতিথি হিসাবে বক্ততা করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন এর
চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থার রুপান্তর এর জেলা
সমন্বয়কারি খন্দকার জিলানি হোসেন।
বক্তারা বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছাস এলে সুন্দরবন রক্ষা
করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে
হবে। সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান বক্তারা।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল
ইসলাম,  অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক,সাবেক সাধারন সম্পাদক এম আলী
আকবার টুটুল, টেলিভিষন জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক
ইয়ামিন আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, জেলা মহিলা
দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা
স্কাউটের সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনসহ আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত
বিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শওকত আলী বাবু।
আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ
হয়।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে
স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে।


এই বিভাগের আরো খবর