সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনে প্রায় তিন বছর ধরে চলা মস্কোর অভিযানের অবসান নিয়ে রুশ নেতার সঙ্গে প্রায় ৯০ মিনিটের ফোনালাপের পর ট্রাম্পের এ ঘোষণা এলো। খবর আরব নিউজের। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা শেষ পর্যন্ত দেখা করার প্রত্যাশা করছি। প্রকৃতপক্ষে আমরা আশা করি, তিনি এখানে (সৌদি আরবে) আসবেন, আমিও সেখানে যাব। তিনি বলেন, আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করতে যাচ্ছি। আমরা সৌদি আরবে দেখা করব, দেখি আমরা কিছু করতে পারি কি না। বৈঠকের তারিখ ‘এখনো ঠিক করা হয়নি’। তবে ‘খুব বেশি দূরে নয়’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এই বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত থাকবেন। আমরা ক্রাউন প্রিন্সকে জানি এবং আমি মনে করি এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেন, ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইউক্রেনের মীমাংসার বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের রাশিয়ায় স্বাগত জানাতে তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন।


এই বিভাগের আরো খবর