সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভাসমান বরফ থেকে ১৩৯ জেলেকে উদ্ধার করলো রাশিয়া

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ওখোটস্ক সাগরের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাসমান বিশাল বরফখণ্ড থেকে আটকে পড়া ১৩৯ জন জেলেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। ব্র্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল যে, প্রায় ৩০০ জন জেলে সেখানে আটকা পড়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন যেকোনও মূল্যে মাছ ধরা শেষ না করে ফিরতে রাজি নন বলে জানান। তবে সর্বশেষ তথ্যে জানানো হয়েছে যে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও জলযান ব্যবহার করে ১৩৯ জন জেলেকে নিরাপদে উপকূলে নিয়ে আসা হয়েছে। উদ্ধার অভিযানের বিভিন্ন ভিডিও মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। এক ভিডিওতে দেখা যায়, তুষার ঢাকা বরফের উপর দিয়ে হাঁটছেন জেলেরা, পিছনে উদ্ধারকর্মীরা। তবে এত সংখ্যক জেলে কেন সেই স্থানে একত্রিত হয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সাধারণত, সাখালিন অঞ্চলে শীতকালীন মাছ ধরার মৌসুম ফেব্রুয়ারির শুরুতে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত সক্রিয়ভাবে মাছ ধরা চলে। জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মালকি গ্রাম থেকে ডোলিনকা নদীর মোহনা পর্যন্ত প্রায় ১০ মিটার (৩৩ ফুট) দীর্ঘ বরফ ফাটল তৈরি হয়েছিল, যা জেলেদের বহন করে সমুদ্রে নিয়ে যায়। রাশিয়ার সুদূর প্রাচ্যের সাখালিন অঞ্চলে, যেখানে সাখালিন দ্বীপ ও কুরিল দ্বীপপুঞ্জ অবস্থিত, শীতকাল দীর্ঘ ও তুষারাচ্ছন্ন হয়। সাধারণত, এই অঞ্চলে শীত পাঁচ মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়।


এই বিভাগের আরো খবর