সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দুবাই যাচ্ছে টিম টাইগার

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফটোসেশনটা খুব বড় হয়ে দেখা দিচ্ছে।  বুধবার ভর দুপুরে শেরে বাংলার ভেতরে অফিসিয়াল ফটোসেশন করেছে টিম বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে গতকালই যে ছিল দেশের মাটিতে শেষ অনুশীলন, তা হয়তো অনেকেই জানেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘরের মাঠে শেষ প্র্যাকটিস সেশন কাটলো টাইগারদের। ব্যক্তিগত পর্যায়ের প্র্যাকটিস করেছেন কেউ কেউ। তবে টিম প্র্যাকটিস বলতে যা বোঝায়, সেটা শুরু হয়েছিল বিপিএল শেষ হওয়ার ঠিক পরদিনই। দেশের মাটিতে ৫ দিনের একটা ছোট্ট অনুশীলন শেষে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার পালা নাজমুল হোসেন শান্ত বাহিনীর। ভারতের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তাই পাকিস্তানের পাশাপাশি খেলা চলবে আরব আমিরাতেও। প্রথম ম্যাচ যেহেতু দুবাইতে ভারতের বিপক্ষে, বাংলাদেশের প্রথম গন্তব্য দুবাই। আজ বৃহস্পতিবার মধ্যরাতে দুবাই যাত্রা করবে টিম বাংলাদেশ। তাই আজকের দিনটি ব্যক্তিগত প্রস্তুতির জন্য থাকছে ক্রিকেটারদের। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টায় (ঘড়ির কাটায় তখন ১৪ ফেব্রুয়ারি) দুবাই যাত্রা শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজদের। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটিও দুবাইতে। তারপর গ্রুপের অপর ২ খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে; যে শহরের এই মাঠেই কয়েক মাস আগে পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে এসেছে টাইগাররা। সেদিক থেকে রাওয়ালপিন্ডিকে পয়োমন্ত শহর বলাই যায়। দেখা যাক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা থাকে কিনা!


এই বিভাগের আরো খবর