সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অপারেশন ডেভিলহান্ট; পুলিশের অভিযানে বাগেরহাটে আটক ২৭

প্রতিনিধি: / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাটঃ বাগেরহাটে গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে জেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম(৬২) সহ ২৭
জনকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে বেশীর ভাগই
জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতা বলে জানিয়েছে পুলিশ।
গত বছরের আগষ্ট মাসে আওয়ামীলীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা,
ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশকয়েকটি মামলা
হয়। সেই সব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল আলমকে সন্দেহভাজন আসামি
বলে নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মাহমুদ-উল-হাসান। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-
উল-হাসান সাংবাদিকদের বলেন, বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে
আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে রোববার
গভীররাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে সরদার
ফকরুল আলমকে গ্রেফতার করা হয়। এসব মামলায় আওয়ামীলীগ নেতা ফকরুল
আলম সন্দেহভাজন আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে
পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের
প্রধান সমন্বয়ক কাজী শাহিদুজ্জামান বলেন, বাগেরহাট জেলা পুলিশ বাগেরহাট জেলার
বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্ঠায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার
করেছে। । আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর