1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

আমরা সবাই ভারত সিরিজের অপেক্ষায় আছি : মিরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজনৈতিক অস্থিরতার কারণে গেল বছর বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আসেনি ভারত। সেই সিরিজ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। দুই পক্ষের আলোচনার মধ্যে সম্ভাবনা ও সংশয় দুই-ই শোনা যাচ্ছে। তবে বাংলাদেশ দল সীমিত ওভারের এই সিরিজের জন্য ভারতকে আতিথেয়তা দিতে মুখিয়ে আছে। রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানালেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘সিরিজটি নিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত। ভারত এলে সেটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে, কারণ বেশ কিছুদিন হয়ে গেল আমরা ওদের বিপক্ষে খেলিনি। ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল, তাই সামনের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা সচেতন। নিজেদের ঘরের মাঠে সেরা ক্রিকেট খেলার ওপরই আমাদের মূল নজর থাকবে, আর আমরা সবাই এই লড়াইয়ের অপেক্ষায় আছি।’ ২০২২ সালে সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ভারত-বধের অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন মিরাজ, নিশ্চিত হারের মুখ থেকে। সেই সিরিজও জিতেছিল বাংলাদেশ। রিয়াদের সাথে ঐ জুটিকে জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত আখ্যা দিয়ে মিরাজ বলেন, ‘ওটা আমার জীবনের অন্যতম এক বিশেষ মুহূর্ত ছিল। আমাদের ছয়টি উইকেট পড়ে যাওয়ার পর আমি আর মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মিলে গুরুত্বপূর্ণ একটা জুটি গড়ে তুলি। ঐ সময় আমি অতিরিক্ত কিছু ভাবছিলাম না। শুধু পজিটিভ থাকা, পরিস্থিতির সাথে মানিয়ে খেলা এবং প্রতিটি বল ধরে ধরে এগোনোর চেষ্টা ছিল। আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, শেষ পর্যন্ত ম্যাচটা স্মরণীয় হয়ে থাকে। আমি সেই মুহূর্তটা কোনোদিন ভুলব না।’ মিরাজের অধীনে ওয়ানডে দল সাম্প্রতিক সময়ে ভালোই করছে। জিম্বাবুয়ের কাছে সিরিজ হার বাদ দিলে বিগত কিছু সিরিজে সাফল্যের পাল্লাই ছিল ভারি। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ জয়। অধিনায়ক বলেন, ‘এটা আমার এবং দলের জন্য অনেক বড় একটা দায়িত্ব। বিগত কয়েকটি সিরিজে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং খেলোয়াড়রাও অসাধারণ পারফর্ম করেছে। চাপের মুহূর্তগুলো আমরা খুব ভালোভাবে সামলেছি। সামনের বিশ্বকাপ আমাদের জন্য একটা বিশাল সুযোগ, কারণ বিশ্বকাপ খেলা তো প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন। আমাদের প্রতিদিন নতুন নতুন জায়গায় উন্নতি করতে হবে এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd