সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৩২ নম্বর ভাঙার ঘটনায় নিন্দা জানিয়ে যা বললো ভারত

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এক পর্যায়ে শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটি ভাঙা হয়। এমন ঘটনায় ভারত নিন্দা জানিয়ে মন্তব্য করেছে।

রাজধানী ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার এই কাজকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে ভারত।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানায়।

ভাঙচুরের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। এটি দুঃখজনক।

জয়সওয়াল আর যোগ করেন, বাঙালি পরিচয় ও গর্বকে লালনকারী স্বাধীনতাসংগ্রামকে যারা মূল্যায়ন করেন, তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও জয়সওয়ালের মন্তব্য প্রকাশ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর