সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করল

প্রতিনিধি: / ২৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক সামরিক উড়োজাহাজ অবৈধ অভিবাসীদের ভারতে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। ২০৫ ভারতীয় নাগরিককে নিয়ে সি-১৭ উড়োজাহাজটি ভারতীয় সময় রাত ৩টার দিকে টেঙ্াসের সান আন্তোনিও থেকে উড্ডয়ন করে। কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ওই উড়োজাহাজে থাকা ভারতীয়দের পরিচয় তাদের সরকার নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য। পেন্টাগন জানায়, টেঙ্াসের এল পাসো ও ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে ফ্লাইটে পাঁচ হাজারের বেশি অভিবাসী ফেরত পাঠানো হবে। ট্রাম্প গত সপ্তাহে অভিবাসন ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত ছয়টি উড়োজাহাজে লাতিন আমেরিকায় অভিবাসীদের পাঠানো হয়েছে। তবে মাত্র চারটি উড়োজাহাজ অবতরণ করতে পেরেছে, সবকটিই গুয়াতেমালায়। কলম্বিয়ায় প্রথমে সামরিক দুটি উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের পাঠানো হচ্ছিল। তবে দেশটির প্রেসিডেন্ট উড়োজাহাজ দুটিকে অবতরণ করতে দেননি। এ নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচলাবস্থাও তৈরি হয়েছিল। পরে কলম্বিয়া নিজস্ব উড়োজাহাজে ওই অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর বলেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নেওয়ার ক্ষেত্রে মোদী ‘যথাযথ পদক্ষেপ নেবেন’। ব্লুমবার্গ নিউজ জানায়, ভারত ও যুক্তরাষ্ট্র ১৮ হাজারের মতো অবৈধ ভারতীয় অভিবাসীর তালিকা চিহ্নিত করেছে।


এই বিভাগের আরো খবর