সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে জেলেরা; অস্ত্র সহ তিন জলদস্যু আটক, ১৫ জন জেলেকে অপহরণ

প্রতিনিধি: / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়েছে মাছধরারত জেলেরা। এ সময়
জেলেরা অস্ত্র সহ তিন জলদস্যুকে আটক করতে পারলেও অপর জলদস্যুরা
১০/১৫ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে।
দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ সোমবার সকালে মোবাইল
ফোনে বলেন, রবিবার দিবাগত মধ্যরাতে দুবলার আলোর কোলের জেলেরা
সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরছিল এ সময়
১০-১২ জনের স্বশস্ত্র জলদস্যু গ্রুপ ট্রলারে করে এসে মাছধরারত জেলেদের
উপর হামলা করে। জেলেরা সঙ্ঘবদ্ধ হয়ে তিন জলদস্যুকে একটি বন্দুকসহ
জাপটে ধরে। একজন জলদস্যু সাগরে পড়ে যায়।

গ্রুপের অন্য দস্যুরা ১০/১৫ জন জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। আটক
জলদস্যু তিনজনকে একটি বন্দুক ও কার্তুজ সহ সোমবার ভোরে
আলোরকোল কোস্টগার্ড ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে দুবলা
ফিশারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন। আটক জলদস্যুদের একজনের
নাম জাহাঙ্গীর ওরফে মাইজে বাড়ী মোংলার আমড়াতলা গ্রামে বলে নাম
প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জেলেরা নিশ্চিত করেছেন। অপর দুই
জলদস্যুর একজনের বাড়ী পাইকগাছা এবং একজনের বাড়ী সাতক্ষীরার
শ্যামনগরে বলে জেলেরা জানান।
আলোরকোল ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ
আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে আলোরকোল কোস্টগার্ড
ক্যাম্পে তিনজন জলদস্যুকে তিনি দেখে এসেছেন বলে জানান।

এ বিষয়ে জানার জন্য আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে মোবাইল
ফোনে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বিষয়টি পরে বলব বলে
জানান।


এই বিভাগের আরো খবর