সর্বশেষ :
এবার জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন বিশ্বকাপ নিশ্চিত করলো স্কটল্যান্ডের মেয়েরা বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকছেনা ‘এ’ প্লাস ক্যাটাগরি এবার দেশের ক্রিকেটে আসছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে- ডেমা ইউনিয়নের নির্বাচনী জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না – নির্বাচনী জনসভায় ব্যারিস্টার জাকির  বাগেরহাটে ১১  দলীয় জোটের নির্বাচনী জনসভা বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন 
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় থাকা রোটা বন্দর দিয়েই ইসরাইলে অস্ত্র পাঠালো

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেনের নৌ ঘাঁটি ব্যবহার করে জাহাজের মাধ্যমে ইসরাইলে এক হাজার টনেরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ইন্টারসেপ্ট মঙ্গলবার ফিলিস্তিনি যুব আন্দোলন এবং প্রগ্রেসিভ ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এই জাহাজের এমন পদক্ষেপের কারণে স্পেনের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়ে থাকতে পারে। স্পেন বেশ আগেই তার রোটা বন্দর ব্যবহার করে কোনো দেশ ইসরাইলের কাছে অস্ত্রের চালান পাঠাতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বন্দরটি আংশিকভাবে মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়। তবে এটি স্পেনের মাটিতে অবস্থিত এবং কৌশলগতভাবে এটি স্প্যানিশ আইনের অধীন। গত মে মাসে স্পেন তার বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে কোনো দেশ স্পেনের বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠাতে পারবে না। এরই মধ্যে পাঁচটি অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দিয়েছে স্পেন কর্তৃপক্ষ। অন্যদিকে, মার্কিন সরকার ইসরাইলের কাছে চলমান সংঘাতের মধ্যে প্রায় ১৮০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজা উপত্যকায় ৪৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। সূত্র : পার্সটুডে


এই বিভাগের আরো খবর