বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মীর ট্রাম্পকে নিয়ে রসিকতা করে যা বললেন

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বিনোদন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে রেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। শোবিজ অঙ্গন থেকেও সবাই জানাচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ওপার বাংলার অভিনেতা ও কণ্ঠশিল্পী মীর আফসার আলীও। তবে কিছুটা রসিকতাও করেছেন মীর। এর আগে, ২০২০ সালে ভোটের পূর্বে ভারত সফর করেন ডোনাল্ড ট্রাম্প। তখন তার আপ্যায়নে কোনো কমতি রাখেনি মোদি সরকার। সেই সফরে ঘটে যাওয়া কিছু ঘটনাই স্মৃতিচারণ করলেন মীর। ঘটনাটি এমন ছিল যে, ট্রাম্পকে তখন বিশেষভাবে সংবর্ধনা দেয় ভারত। এরপর ভারতবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন ট্রাম্প। তখনই স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে যেয়ে জিভ ফসকে বলে ফেলেন ‘বিবেকামুন্নন’। এ নিয়ে হাসাহাসিও হয়েছিল যথেষ্ট। ট্রাম্পের বিজয়ে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই স্মৃতিই স্মরণ করলেন মীর। ফের ভারতে নামের ভুল উচ্চারণ করলে রাগ করবেন বলেও খোঁচা দেন তিনি। রসিকতা করে লেখেন, ‘জিতেছেন ভালো কথা। কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করব।’ মীরের এই পোস্টে হাসির রোল পড়ে যায় সামাজিক মাধ্যমে। তবে শুধু স্বামী বিবেকানন্দের নাম নয়। বেদ ও সচিন টেন্ডুলকারের নামও ভুল উচ্চারণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে ২৭০ ভোট পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হন একজন প্রার্থী। ট্রাম্প এরইমধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।


এই বিভাগের আরো খবর