সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন ট্রাম্পের বিজয়ে যে প্রতিক্রিয়া জানাল

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বিদেশ : ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ আশা করে চীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিজয়ের বিষয়টি যখন স্পষ্ট হয়ে উঠছিল ঠিক সেই সময় চীনের তরফ থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হয়। খবর আল জাজিরার। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উইন-উইন (জয়-জিত) সহযোগিতার নীতির ভিত্তিতে চীন-মার্কিন সম্পর্কের দিকে এগিয়ে যাব। ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সামঞ্জস্যপূর্ণ’ এ কথাও বলেন তিনি। মাও নিং যখন ব্রিফিং করছিলেন তখনও ট্রাম্প প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেননি। মাও ট্রাম্পের পুনঃনির্বাচনের সম্ভাবনা সম্পর্কে সরাসরি মন্তব্য না করে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।’ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। মার্কিন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর আমরা স্বাভাবিক অনুশীলনের মাধ্যমেই পরস্পরের মধ্যকার বিষয়গুলো পরিচালনা করব।’’২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন চীনা পণ্য আমদানির ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছিলেন ট্রাম্প। অনেকেই আশঙ্কা করছেন, এবারও তিনি চীনের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াবেন। এদিকে বাংলাদেশ সময় গতকাল দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।


এই বিভাগের আরো খবর