সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাসপাতালে বন্দুকধারীর হামলায় মেক্সিকোতে রোগীসহ-দুই পুলিশ নিহত

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিদেশ : মেক্সিকোর একটি হাসপাতালে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। সেসময় হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি এবং দুই পুলিশ নিহত হন। চিকিৎসাধীন ওই ব্যক্তি এর আগে গুলিবিদ্ধ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। পুয়েবলা রাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, অ্যাটলিক্সকো শহরে অবস্থিত একটি হাসপাতালে প্রবেশ করে বন্দুকধারীরা এক ব্যক্তিকে লক্ষ্য করে ১০ বারের বেশি গুলি চালান। তাদেরকে পালিয়ে যেতে বাধা দেওয়ায় দুই পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। পুয়েবলা শহরের সিকিউরিটি সেক্রেটারি ড্যানিয়েল ইভান ক্রুজ এক সংবাদ সম্মেলনে বলেন, গত রোববার সকালে আহত এক ব্যক্তি নিজেই এসে হাসপাতালে ভর্তি হন। তিনি একটি জনসমাবেশে গুলিবিদ্ধ হয়েছিলেন। এদিকে গত সোমবার সকালে একদল লোক হাসপাতালে প্রবেশ করে। তারা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। সে সময় বন্দুকধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এই ঘটনার তদন্ত চলছে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি কোনো ধরনের অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর