সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘এবারের মার্কিন নির্বাচন হয় শান্তি নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে’

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিদেশ : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয় শান্তি বয়ে আনবে নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। এক টিভি সাক্ষাতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মানবজাতির জন্য একটি নির্ণায়ক হবে। এটি শান্তি বয়ে আনবে অথবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে। সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচন নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্ভবত এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। যা শান্তি বা যুদ্ধের দিকে পরিচালিত হতে পারে। এটা হতেই পারে। তিনি বলেন, যদিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এমনো হতে পারে যে, এই নির্বাচন শান্তি বয়ে আনবে অথবা যুদ্ধ অব্যাহত রাখবে, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। দেশটিতে ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৭০ লাখের বেশি ভোটার। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। পরে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। তথ্যসূত্র: তাস


এই বিভাগের আরো খবর