সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাঠের তৈরি বিশ্বের প্রথম স্যাটেলাইটের উৎক্ষেপণ

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিদেশ : বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট একটি স্পেসএক্স রকেটে উৎক্ষেপণ করা হয়েছে। এর জাপানি নির্মাতারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠানোর একটি মিশনের অংশ। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আশা করছেন, কাঠের উপাদানটি বায়ুমন্ডলে প্রবেশের সময় পুড়ে যাবে। এর ফলে পুরনো স্যাটেলাইট ফের পৃথিবীতে ফিরে আসার সময় ধাতব কণার সৃষ্টি এড়ানো সম্ভব হতে পারে। নির্মাতাদের মতে, এসব ধাতব কণা পরিবেশ ও টেলিযোগাযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাক্সের আকৃতির এই পরীক্ষামূলক স্যাটেলাইটটির নাম লিগনোস্যাট, যার প্রতিটি দিকের পরিমাপ মাত্র ১০ সেন্টিমিটার (চার ইঞ্চি)। এটি ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মানববিহীন রকেটে উৎক্ষেপণ করা হয়েছে বলে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের হিউম্যান স্পেসোলজি সেন্টার জানিয়েছে। এ ছাড়া জাপানের মহাকাশ গবেষণা সংস্থা এক্সে একটি পোস্টে জানিয়েছে, তাদের প্রস্তুত করা একটি বিশেষ কনটেইনারে স্থাপন করা স্যাটেলাইটটি ‘নিরাপদে মহাকাশে উড়ে গেছে’। লিগনোস্যাটের সহনির্মাতা সুমিতোমো ফরেস্ট্রির একজন মুখপাত্র উৎক্ষেপণ ‘সফল’ হয়েছে জানিয়ে বলেন, এটি শিগগিরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবে। প্রায় এক মাস পর স্যাটেলাইটটির শক্তি ও স্থায়িত্ব পরীক্ষার জন্য মহাশূন্যে ছেড়ে দেওয়া হবে। স্যাটেলাইটটি থেকে পাঠানো ডাটা গবেষকরা পরীক্ষা করে দেখবেন, এটি তাপমাত্রার অত্যন্ত পরিবর্তন সহ্য করতে সক্ষম কিনা। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের মহাকাশচারী ও বিশেষ অধ্যাপক তাকাও দোই এ বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘যেসব স্যাটেলাইট ধাতব নয়, সেগুলো ভবিষ্যতে মূলধারায় পরিণত হওয়া উচিত।’ সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর