সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে নিহত অন্তত ৩৬

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বিদেশ: ভারতের উত্তরাখন্ডে আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ৩৬ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছন আর আহত হয়েছেন আরও ১০ জন। আলমোড়ার দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, অন্তত ২০ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের দুমড়ে মুচড়ে যাওয়া অংশের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা, স্থানীয় গ্রামবাসী তাদের সহযোগিতা করছেন। এ পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে। পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

 


এই বিভাগের আরো খবর