সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৮ ঘণ্টায় ১ বছরের সমান বৃষ্টি, স্পেনে অন্তত ৫১ জনের মৃত্যু

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বিদেশ : স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। এখনো বহু লোক নিখোঁজ থাকায় উদ্ধার তৎপরতা চলছে। ভারি বৃষ্টি ও শিলাবৃষ্টিতে দেশটির একাধিক অঞ্চলে দ্রুত বন্যার সৃষ্টি হয়েছে। ভ্যালেন্সিয়ার কাছে চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা এএমইটির তথ্য অনুসারে, গত মঙ্গলবার মাত্র আট ঘণ্টায় সেখানে ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এক বছরের গড় বৃষ্টির সমান। এদিকে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এখনই মোট মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা ‘অসম্ভব’। মারাত্মক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে গোটা দেশজুড়েই বন্যার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ এখনো নিখোঁজ থাকায় এক হাজারেরও বেশি সেনা সদস্য উদ্ধার অভিযানে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। জরুরি সেবা কর্মীরা কিছু অঞ্চলে পৌঁছতে হিমশিম খাচ্ছেন। তারা ড্রোন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত লেতুর পৌর এলাকায় নিখোঁজদের সন্ধান করছেন বলে স্প্যানিশ সরকারি টেলিভিশন স্টেশন টিভিইকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস টোলন। তিনি বলেন, ‘প্রথম অগ্রাধিকার নিখোঁজদের খুঁজে বের করা।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বন্যার পানির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেতু ভেঙে পড়ছে, রাস্তা দিয়ে গাড়িগুলো ভেসে যাচ্ছে। কিছু ভিডিওতে মানুষকে গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে, যাতে তারা ¯্রােতে ভেসে না যায়। এ ছাড়া স্থানীয় রেডিও ও টিভি স্টেশনগুলোতে শত শত ফোন এসেছে, যেগুলোতে বন্যার পানিতে আটকে পড়া বা প্রিয়জনদের খোঁজ পাওয়ার জন্য সাহায্য চাওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভ্যালেন্সিয়ার অনেক মানুষ ট্রাক, গাড়ি, ছাঁদ ও সেতুতে উদ্ধারকারীদের অপেক্ষায় রাত কাটিয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে লাল সতর্কতা ও আন্দালুসিয়ার কিছু অংশে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এএমইটি। সংস্থাটি জানায়, ভ্যালেন্সিয়া অঞ্চলে এত প্রবল বৃষ্টির কারণ ছিল উচ্চস্তরে বিচ্ছিন্ন নিম্নচাপ। এতে বায়ুম-লের ওপরের স্তরে ঠা-া বাতাস জমে থাকে, যার নিচে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হলে আবহাওয়া খুবই অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে গভীর মেঘ ও আরো প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি হয়। বন্যায় পরিবহন ব্যবস্থায়ও ব্যাঘাত ঘটেছে। ভ্যালেন্সিয়ায় নামার কথা ছিল-এমন বেশ কয়েকটি ফ্লাইট অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে সব ট্রেনসেবা স্থগিত বলে জানিয়েছে জাতীয় রেল অবকাঠামো পরিচালনা সংস্থা এডিআইএফ। অন্যদিকে ভ্যালেন্সিয়া সিটি হল জানিয়েছে, গতকাল বুধবার সব স্কুল ও খেলাধুলার অনুষ্ঠান স্থগিত থাকবে এবং পার্কগুলোও বন্ধ থাকবে। স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ এক্দেসে ওয়া পোস্টে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে এক পোস্টে নিখোঁজদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জনগণকে কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলতে আহ্বান জানিয়ে বলেন, ‘প্রয়োজন ছাড়া ভ্রমণ থেকে বিরত থাকুন।’ সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর