সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শেখ নাইম কাসেম হিজবুল্লাহর নতুন প্রধান

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বিদেশ : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় নিহত হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদলটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর রয়টার্সের। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের দলের নীতিমালা ও লক্ষ্যের প্রতি কাসেমের আনুগত্যের কারণে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। এতে আরও বলা হয়, হিজবুল্লাহর শূরা কাউন্সিল হিজবুল্লাহর মহাসচিব হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করতে সম্মত হয়েছে। তিনি এই মহৎ যাত্রায় বরকতময় পতাকা বহন করবেন এবং হিজবুল্লাহ ও ইসলামিক প্রতিরোধের নেতৃত্বে আল্লাহর কাছে দিকনির্দেশনা কামনা করবেন। শেখ নাইম কাসেমের আগে হিজবুল্লাহর ডেপুটি নেতা ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হয় হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে জল্পনা চলছিল কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান। এর আগে গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবশ্য নাসরুল্লাহ নিহত হলে হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা হিসেবে আলোচনায় আসেন হাসেম সাফিয়েদ্দিনও। নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত¡াবধান করতেন সাফিয়েদ্দিন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে। হাসেম সাফিয়েদ্দিন হাসান নাসরাল্লাহর চাচাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা। তিনি মহানবী হযরত মোহাম্মদের (সা.) বংশধর হিসেবে পরিচিতমূলক কালো পাগড়ি পরেন। তবে তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন তিনি। গত সপ্তাহে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল ও হিজবুল্লাহ।


এই বিভাগের আরো খবর