Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ঘূর্ণিঝড় ‘দানা’, বন্দরে ২ নম্বর সংকেত

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ২২১ Time View

সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভ‚ত হতে হতে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ‘দানায়’ পরিণত হয়েছে। বুধবার সকালে এটি বাংলাদেশের উপকুল থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। তবে এই ঝড় নিয়ে শঙ্কার কারণ দেখছেন না আবহাওয়াবিদরা যেহেতু এখন পর্যন্ত এর গতিপথ ভারতের উপকুলের দিকে। প্রসঙ্গত, এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে কাতার। ‘দানা’ নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভুত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। এটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভুত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উল্লেখ্য, সতর্ক সংকেত ১ ও ২ এর অর্থ হলো- বন্দর এখনই ঝড়ের কবলে পড়বে না, তবে বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজ ঝড়ের কবলে পড়তে পারে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলতে হবে, যাতে স্বল্প সময়ে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারে। দেশের নদী ও সমুদ্রবন্দর এবং উপক‚লীয় অঞ্চলের জন্য ঝড়ের সংকেত শুরু হয় স্থানীয় সতর্ক সংকেত ৩ থেকে। আবহাওয়া বিভাগের বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন জানান, নিম্নচাপটি আরও ঘনীভুত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকুলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সাগরে ঘূর্ণিঝড় ‘দানা’, বন্দরে ২ নম্বর সংকেত

Update Time : ১২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪