Dhaka ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫২এসআইকে অব্যাহতি শৃঙ্খলাভঙ্গের দায়েই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২২৩ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা  লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে শৃঙ্খলাভঙ্গের দায়েই অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য নেই।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।

প্রশিক্ষণরত ওই এসআইদের অব্যাহতি দেওয়ার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে রাজনৈতিক কোনো কারণ নেই। একাডেমি শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বাদ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে কোনো ছাড়ের সুযোগ নেই।

তারা কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে, এমন প্রশ্নে লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কে কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে সেটি একাডেমি সঠিক বলতে পারবে। কারণ, শৃঙ্খলাভঙ্গের সংজ্ঞা তো অনেক বড়। এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখন প্রশ্ন উঠতে পারে এই সংখ্যা আমরা কীভাবে পূরণ করবো? এরও সমাধান আছে। আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়েছি এসআই নেওয়ার। সেখান থেকে নিয়ে ঘাটতি পূরণ করা হবে।

এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ প্রশিক্ষণার্থী এসআইয়ের মধ্য থেকে ২৫২ জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। চলতি বছরের ৪ নভেম্বর এই ট্রেনিং শেষ হওয়ার কথা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২৫২এসআইকে অব্যাহতি শৃঙ্খলাভঙ্গের দায়েই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪