সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তেলের ট্যাংকার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিদেশ : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ১৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার দেশটির রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি জালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে শিশুসহ ১৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বলেছেন, রাতের বেলায় জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জালানিবাহী ট্যাংকার উল্টে যায়। ওই সময় আশপাশের অনেকে উল্টে যাওয়া ট্যাংকারটি থেকে জ¦ালানি তেল সংগ্রহ করতে আসেন। কেউ কেউ গাড়ি নিয়ে আসেন। হঠাৎ করে ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে আগুন জ¦লছে। ঘটনাস্থলে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। জিগাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা বলেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) একই পরিসংখ্যান দিয়েছে। উল্লেখ্য, গত মাসে নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি জালানি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে।


এই বিভাগের আরো খবর