সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি সরকারের শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন উদ্যোগ

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিদেশ : শ্রম অধিকার লঙ্ঘন এবং ভিসা প্রতারণার ফলে প্রবাসী শ্রমিকরা প্রায়ই শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হন। এই সমস্যা সমাধানে সৌদি শ্রম মন্ত্রণালয় নতুন বীমা ব্যবস্থা চালু করেছে। গত বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম অধিকার লঙ্ঘন ও ভিসা প্রতারণার কারণে প্রবাসী শ্রমিকরা প্রায়ই নিয়োগকর্তার থেকে প্রাপ্ত অধিকারের বিষয়ে বঞ্চনার শিকার হন। এ সমস্যা সমাধানে নতুন বীমা ব্যবস্থা চালু করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বড় অঙ্কের জরিমানা দেওয়া হবে। এর ফলে এটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভ‚মিকা রাখবে। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, এই বীমা পরিষেবা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ। নতুন এ বীমা অনুযায়ী, কর্মীদের বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা অর্থিক সমস্যার সম্মুখীন হলে শ্রমিকদের ছয় মাস পর্যন্ত বীমার আওতায় বেতন পরিশোধ করা হবে। এর সর্বোচ্চ ক্ষতিপূরণ হবে ১৭ হাজার ৫০০ রিয়াল। এতে আরও বলা হয়েছে, যেসব শ্রমিক দেশে ফিরতে চান তাদের জন্য এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত বীমান ভাড়ার টিকিটের ব্যবস্থা থাকবে। ফলে শ্রমিকদের কর্মজীবনে এ বীমা যুগান্তকারী পদক্ষেপ বলে ধারণা করছেন প্রবাসী শ্রমিকরা।


এই বিভাগের আরো খবর