সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কয়লা খনিতে হামলা,পাকিস্তানে নিহত ২০

প্রতিনিধি: / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিদেশ : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা। এদিকে ডুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি। প্রসঙ্গত, গত সোমবার বেলুচ লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দরের বাইরে চীনা নাগরিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত দুইজনের প্রাণহানি ঘটে।


এই বিভাগের আরো খবর