সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিধানসভা নির্বাচন এনসি-কংগ্রেসকে বেছে নিল জম্মু-কাশ্মীরের জনগণ

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিদেশ: ভারতের জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোটকে বেছে নিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটির জনগণ। গত মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪৯টিতে জয় নিশ্চিত করেছেন জোটের প্রার্থীরা। এর মধ্যে এনসি ৪২টি আসন, কংগ্রেস ছয়টি এবং সিপিএম একটি আসন পেয়েছে। তাই সরকার গঠনে সমস্যায় পড়তে হবে না ফারুক আব্দুল্লাহ ও তার ছেলে ওমর আব্দুল্লাহর এনসিকে। সরকার গঠন প্রয়োজন নূন্যতম ৪৬টি আসন। কাশ্মীরের ভোটাররা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। বিজেপি যে ২৯টি আসন পেয়েছে। যার বেশির ভাগই হিন্দু অধ্যুষিত জম্মু অঞ্চলের। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) পেয়েছে মাত্র তিনটি আসন। এ ছাড়া সাজ্জাদ লোনের পিপলস কনফারেন্স এবং আম আদমি পার্টি একটি করে আসন পেয়েছে। জয়ের পর শ্রীনগরে ফারুক আব্দুল্লাহ জানিয়েছেন, তার ছেলে ওমর আব্দুল্লাহ কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর বিজেপির ওপর ক্ষুব্ধ ছিল স্থানীয়রা। এবারের ভোটে সেই ক্ষোভেরই প্রতিফলন ঘটিয়েছেন তারা। বিশেষ মর্যাদা বিলোপ করার পর অঞ্চলটিতে এটাই প্রথম নির্বাচন। জম্মু-কাশ্মীরের পাশাপাশি হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, উত্তরাঞ্চলীয় রাজ্যটিতে টানা তৃতীয়বারের মতো জয় নিশ্চিত করেছে বিজেপি। ৪৮টি আসনে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। আর কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন। তবে পরাজয় মানছে না কংগ্রেস। নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন দলটির নেতারা। ইভিএমের দিকে আঙুল তুলেছেন তারা। দাবি, হরিয়ানায় হাত শিবির পরাজিত হয়নি। তাদের হারিয়ে দেয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, গত মঙ্গলবার বিকেলে কংগ্রেসের জয়রাম রমেশ বলেছেন, ‘সবাই আশা করেছিল যে হরিয়ানায় সহজে জিতবে কংগ্রেস। হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে দেয়া হয়েছে। কংগ্রেস হারেনি।’ একই অভিযোগ তুলেছেন অন্যান্য কংগ্রেস নেতারাও। ‘ব্যাটারি চক্রান্তে’র অভিযোগ তুলেছেন পবন খেরা। তিনি বলেছেন, ‘হরিয়ানায় নির্বাচন হল। সেটার ফলাফল একেবারেই অপ্রত্যাশিত ছিল। এমনকী আমরা এটাও বলব যে এই ফলাফল একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি এবং জয়রাম রমেশ যে ঘরে বসেছিলাম, সেখানে লাগাতার অভিযোগ আসছিল।’


এই বিভাগের আরো খবর