সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন লেবাননে জরুরি চিকিৎসা সহায়তা দেবে

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিদেশ : লেবাননে জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে চীন। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির বৈদেশিক সহায়তা সংস্থা ‘দ্য চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি’। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র লি মিং বলেছেন, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের ঘটনা বেড়েই চলেছে। লেবানিজ সরকারের অনুরোধে চীন সরকার সেখানকার জনগণকে চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’ এদিকে, ইসরায়েল দাবি করছে যে, তারা হিজবুল্লাহর স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। কিন্তু প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিক। এ ছাড়া হামলার মুখে লেবাননে ১২ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। অব্যাহত বিমান হামলার মুখে রাজধানী বৈরুতের হাজারো বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন।


এই বিভাগের আরো খবর