সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নেপালে ৫ রুশ পর্বতারোহী ৭৭০০ মিটার উঁচু থেকে পড়ে নিহত

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিদেশ : নেপালে পর্বতারোহণকালে পাঁচ রুশ পর্বতারোহী নিহত হয়েছেন। দেশটির এক পর্যটন কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। দলটি বিশ্বের সপ্তম উচ্চতম পর্বত ধৌলাগিরির চ‚ড়ায় ওঠার প্রচেষ্টার সময় দুই দিন আগে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা রাকেশ গুরুং জানিয়েছেন, স্থানীয় সময় গত রোববার রাতে ২৬ হাজার ৭৯৫ ফুট উঁচু হিমালয় পর্বতের শীর্ষে ওঠার সময় দলটি নিখোঁজ হয়েছিল। পরে হেলিকপ্টার ব্যবহার করে একটি উদ্ধারকারী দল পাঁচটি মৃতদেহ আবিষ্কার করে। তারা সাত হাজার ৭০০ মিটার ওপর থেকে পড়ে গিয়েছিল। তিনি আরো জানান, শীর্ষে ওঠার প্রচেষ্টা বাদ দেওয়া একজন পর্বতারোহীকে উদ্ধার করে রাজধানী কাঠমাÐুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ নেপালে শরৎকালের পর্বতারোহণ মৌসুমে হিমালয়ে ভ্রমণ করে। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত এবং পর্বতারোহী পর্যটকদের আগমন দেশটির আয়ের একটি বড় উৎস। তবে পর্বতারোহণ শিল্পের দ্রæত বৃদ্ধির কারণে তীব্র প্রতিযোগিতার পাশাপাশি নিরাপত্তা নিয়ে কিছু কম্পানির ক্ষেত্রে শৈথিল্যের আশঙ্কা তৈরি হয়েছে। ধৌলাগিরি চ‚ড়াটি প্রথম ১৯৬০ সালে একটি সুইস-অস্ট্রিয়ান দল আরোহণ করে এবং তার পর থেকে শত শত মানুষ এটি সফলভাবে আরোহণ করেছে। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর