সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়া এবার ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করলো

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিদেশ : উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস-এ যোগদানের জন্য আবেদন করেছে সিরিয়া। রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি এ তথ্য জানিয়েছেন। রাশিয়ায় ‘উত্তর ককেশাস: নতুন ভ‚কৌশলগত সুযোগ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা তাসকে তিনি বলেন, আমরা ব্রিকস-এ যোগ দিতে খুবই আগ্রহী। আমরা এ সংস্থায় যোগদানের জন্য লিখিত অনুরোধ পাঠিয়েছি। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্রিকস জোট কিছুটা স¤প্রসারণ হয়েছে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকাসহ মূল সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন এতে যোগ দেয়। ২০২৩ সালের আগস্টে আরও ছয়টি দেশ- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ডিসেম্বরের শেষের দিকে আর্জেন্টিনা এতে যোগ দিতে অস্বীকৃতি জানালেও ২০২৪ সালের ১ জানুয়ারি অন্য দেশগুলো পূর্ণ সদস্য হয়। স¤প্রতি তুরস্কও ব্রিকসে যোগ দেওয়ার আবেদন করেছে। চলতি বছর এই গ্রæপের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে রাশিয়া। এই অক্টোবরেই কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করবে দেশটি।


এই বিভাগের আরো খবর