সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রান্সের ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিষিদ্ধের আহবান

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বিদেশ : ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধের আহবান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। প্রায় এক বছর ধরে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় সংঘাতের মধ্যেই সমপ্রতি লেবাননেও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার ফ্রান্স ইন্টারকে দেওয়া এক সাক্ষাতকারে ম্যাক্রোঁ বলেন, আমি মনে করি যে আজ আমাদের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে যাওয়া। গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, বর্তমানে ফ্রান্স ইসরায়েলকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না। যদিও ফ্রান্স ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী শীর্ষ স্থানীয় দেশ নয়। তবে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গাজার সংঘাত বন্ধে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে তারা গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম। এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলকে আংশিক অস্ত্র সরবরাহ স্থগিত করার ঘোষণা দেয় যুক্তরাজ্য। এসব অস্ত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন করতে পারে এমন আশঙ্কা থেকেই দেশটি এই পদক্ষেপ নিয়েছিল। ম্যাক্রোঁ বলছেন, এই সংঘাতের কারণে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে লেবাননে সামরিক অভিযানের জন্য সেনা মোতায়েনে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি। এদিকে গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন। মিডিয়া অফিসের তথ্যমতে, আল-আকসা হাসপাতালের নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের ‘সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ওই মসজিদ ও স্কুলটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে ইসরায়েল। এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ প্রথম বর্ষপূর্তির দিকে এগোচ্ছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস। এরপর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলদারদের হামলায় এ পর্যন্ত গাজায় ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার ২৩ লাখ মানুষই। তীব্র খাদ্য সংকটে ভুগছে প্রায় সব ফিলিস্তিনি।


এই বিভাগের আরো খবর