সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুপারমার্কেটে ছুরি হামলায় চীনে নিহত ৩, আহত ১৫

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিদেশ : চীনে ঘনবসতিপূর্ণ শহর সাংহাইয়ের একটি সুপারমার্কেটে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। দেশটির পুলিশ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, গত সোমবার রাতে ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী লিনকে (৩৭) সুপারমার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। সাংহাই থেকে এএফপি একথা জানায়। পুলিশ জানিয়েছে, ‘ব্যক্তিগত আর্থিক বিরোধের’ কারণে হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে। দেশটির পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আহতাবস্থায় ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যায়। আহত অপর ১৫ জনের অবস্থা শঙ্কামুক্ত। চীন ছুরি সহিংতার অপরাধ অস্বাভাবিক কিছু নয়। সেখানে আগ্নেয়াস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও সা¤প্রতিক বছরগুলোতে স্কুলে এ ধরনের হামলা ঘটছে। গত সেপ্টেম্বরে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এক জাপানি স্কুল ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় টোকিওতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


এই বিভাগের আরো খবর