সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিদেশ : সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, সুদানের রাজধানীতে তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা মারা হয়েছে। এর ফলে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে রাষ্ট্রদূত সুরক্ষিত আছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পেছনে সুদানের সেনা বাহিনীর হাত আছে। তাদের দিকে সরাসরি আঙুল তুলে আমিরাত। কিন্তু দেশটির সেনাবাহিনীর বক্তব্য, এই ঘটনার সঙ্গে জড়িত বিদ্রোহী আরএসএফ। দীর্ঘদিন ধরে এই আরএসএফ-কে আমিরাত মদত দিচ্ছে বলেও অভিযোগ করেছে সেনাবাহিনী। গত ১৭ মাস ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। সেখানে সেনাবাহিনীরই একটি অংশ আরএসএফ সরকার এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। আশপাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। পরিস্থিতি এমনই যে, যেকোনো মুহূর্তে সুদানে বড়সড় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। গত জানুয়ারি মাসে জাতিসংঘ জানায়, আমিরাত যে আরএসএফ-কে সাহায্য করছে এমন প্রমাণ তাদের হাতে আছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল, চাঁদ সীমান্ত দিয়ে আরএসএফ-এর কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে আমিরাত। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে এদিন সুদানের সেনা একটি বিবৃতি দিয়েছে। যাতে বলা হয়েছে, আরএসএফ-কে মদত দিয়েছে আমিরাত। আজ সেই আরএসএফ-ই তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। সেনা কখনোই একাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না।


এই বিভাগের আরো খবর