সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গত একদিনে গাজায় নিহত ৫২

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক পরিসরে হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। গত রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৫২ জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছে। এ নিয়ে গত এক বছরে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৫৯৫ জন হলো। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। এ ছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরের কামাল আদওয়ান হাসপাতাল এবং নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত তিনজনের। এ ছাড়া গাজা সিটির আল-শাবিয়া এলাকার আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত হয়েছে। অন্যদিকে গত রোববার গাজার শরণার্থী শিবিরে হামলা হয়েছে। বেসরকারি স্কুল ও জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডবিøউএ) স্কুলগুলো শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সূত্র : আলজাজিরা


এই বিভাগের আরো খবর