সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে ঘরে ঢুকে ৭ শ্রমিককে গুলি করে হত্যা

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্চগুর জেলার অন্তত সাতজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির পুলিশ গত শনিবার এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শ্রমিক পাঞ্জাবের বাসিন্দা। তারা জেলার খুদা-ই-আবাদান এলাকায় এক বাড়িতে থাকতো। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া আরও একজন শ্রমিক আহত হয়েছে। পঞ্চগুরের ডেপুটি কমিশনার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হামলাকারীরা বাড়িতে ঢুকে শ্রমিকদের ওপর অতর্কিত গুলি চালিয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, হতাহতদের পঞ্চগুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে ইতোমধ্যে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, নিরীহ শ্রমিক ও নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা পাকিস্তানের মাটি থেকে সব ধরনের সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ।


এই বিভাগের আরো খবর