সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারি বৃষ্টি বন্যা ভুমিধসে নেপালে ১২৯ মৃত্যু, নিখোঁজ ৬২

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : নেপালে দুই দিনের ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভ‚মিধসে অন্তত ১২৯ জনের মৃত্যু হয়েছে এবং ৬২ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোববার তারা জানান, এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালের ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে কাঠমাÐু উপত্যকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এই অঞ্চলেই নেপালের রাজধানী কাঠমাÐুর অবস্থান। ৪০ লাখ বাসিন্দার এ অঞ্চলটিতে ৩৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, জানিয়েছে রয়টার্স। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে বিশ্ববিদ্যালয় ও স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ভবনগুলো মেরামত করতে হবে। নেপালের শিক্ষা মন্ত্রাণালয়ের মুখপাত্র লক্ষী ভট্টরাই রয়টার্সকে বলেছেন, “দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্কুলগুলো তিন দিন বন্ধ রাখার আহŸান জানিয়েছি।” বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজধানীর কিছু অংশে সর্বোচ্চ ৩২২ দশমিক ২ মিলিমিটার (১২ দশমিক ৭ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে অঞ্চলটির প্রধান নদী বাগমতির পানি বিপৎসীমার ২ দশমিক ২ মিটার (৭ ফুট) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল রোববার স্থানীয় সময় সকালে কিছুকিছু এলাকায় বৃষ্টি কমে আসছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদ গোবিন্দ ঝা। তিনি বলেছেন, “বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, কিন্তু ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।” কাঠমাÐুর এই আবহাওয়া কর্মকর্তা টানা ভারি বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপকে দায়ী করেছেন। এই নিম্নচাপের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলের অধিকাংশ এলাকায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। নেপালের দক্ষিণপশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি জানিয়েছেন, ওই অঞ্চলের কোশি নদীর পানি কমতে শুরু করেছে। একপর্যায়ে নদীটির পানি বিপৎসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। প্রতি বছর বৃষ্টির মৌসুমে নেপালে হড়কা বান ও ভ‚মিধসে শত শত মানুষের মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর