সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ নাসরাল্লাহ হত্যায়

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত শনিবার এক বিবৃতিতে মহাসচিবের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র স্টিফেন দুজারিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বিবৃতিতে স্টিফেন দুজারিক জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহ নেতাকে হত্যায় মধ্যপ্রাচ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন গুতেরেস। মুখপাত্র আর বলেছেন, গুতেরেস এই সহিংসতার চক্র এখনই বন্ধের আহŸান জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় বৈরুতের নাটকীয় ঘটনায় মহাসচিব উদ্বিগ্ন। সীমান্তের সব পক্ষকে লড়াই থেকে ফিরে আসার আহŸান জানিয়েছেন তিনি। লেবাননের মানুষ, ইসরায়েলের মানুষ এবং এই অঞ্চলের বৃহত্তর জনগণ সর্বাত্মক যুদ্ধের সামর্থ্য রাখে না বলেও জানিয়েছেন গুতেরেস। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সেখানে আটক সব বন্দী মুক্তির আহŸান পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।


এই বিভাগের আরো খবর