সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি-ধস, তিস্তার পানি বৃদ্ধি

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ও সমতলের দিকে গত বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় ধস নেমেছে। তিস্তায় পানি বেড়েছে। শুক্রবারও থামেনি বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার পর্যন্ত এ বৃষ্টি চলবে। দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টি চলছে। সিকিমেও বৃষ্টি হচ্ছে। এদিকে অবিরাম বৃষ্টির কারণে তিস্তায় পানি অনেকটাই বেড়েছে। তিস্তার পাশে যারা থাকে, তাদের সতর্ক করা হয়েছে। তিস্তার চেহারা ক্রমে ভয়ংকর হয়ে উঠছে। তিস্তার পানি বাড়ায় ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে। তিস্তাবাজার, সেবক, বাসুডুবা, গজলডোবাতে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে তিস্তায় পানি বাড়ার ফলে বাংলাদেশেও তিস্তা দিয়ে অতিরিক্ত পানি যাবে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
অনেক জায়গায় ধস
এ ছাড়া বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নামে। গতকাল শুক্রবারও আরো কয়েকটি জায়গায় ধস নামে। মিরিক, ঘুম, সুকিয়া পোখরি রোডে একাধিক জায়গায় ধস নেমেছে। লোয়ার সিটং, দুধিয়া, পানিঘাটা, রোডও ধসের কবলে পড়েছে। কালিম্পংয়ে সিংথাম-রংপো রোডে পাথর এসে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মেল্লি বাজারের কাছেও ধস নেমেছে। ১০ নম্বর জাতীয় সড়ক গত মঙ্গলবার খুলেছিল। সেখানেও আবার ধস নেমেছে। ফলে সেখানে অনেক জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গরুবাথান ও কালিম্পং ১ নম্বর বøকে ধস নামতে পারে। লাভা ও লোলেগাঁও ধসের কবলে পড়তে পারে।


এই বিভাগের আরো খবর