সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্নীতির অভিযোগ নিউ ইয়র্ক নগরীর মেয়রের বিরুদ্ধে

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলা ফেডারেল দুর্নীতির তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। প্রায় তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি  দিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন অ্যাডামস (৬৪)। কিন্তু তিনি ও তার বৃত্তের শীর্ষ কর্মকর্তাদের একটি চক্র একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হয়েছেন। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে নিউ ইয়র্ক নগরীর এ পর্যন্ত ১১০ জন মেয়রের মধ্যে দায়িত্বে থাকা অবস্থায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রথম মেয়র হবে অ্যাডামস, জানিয়েছে রয়টার্স। বুধবার রাতে এক ভিডিও বিবৃতিতে ডেমোক্র্যাট এই রাজনীতিক দাবি করেছেন, মামলা হলে তা ‘মিথ্যার ওপর ভিত্তি করে করা সম্পূর্ণ ভুয়া অভিযোগ’ হবে। তিনি দায়িত্বপালনরত অবস্থায়ই মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেন, “আমি জানি আমি নির্দোষ। আমি যদি অভিযুক্ত হই তাহলে আমি আশু বিচারের অনুরোধ জানাবো যেন নিউ ইয়র্কাররা সত্যটি জানতে পারে।” নিজের ভিডিও বিবৃতিতে নিউ ইয়র্কবাসীকে ‘ধৈর্য ধরার’ ও তার জন্য ‘প্রার্থনা’ করার অনুরোধ জানিয়েছেন তিনি। “আমার শক্তির ও উদ্দীপনার প্রতি আউন্স দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো আমি,” বলেছেন তিনি। বহু প্রভাবশালী রাজনীতিক ও কর্মকর্তা অ্যাডামসকে পদত্যাগের আহŸান জানিয়েছেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মেয়রের পদে থেকেই অভিযোগের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছেন। সিবিএস নিউজ জানিয়েছে, অ্যাডামস গতকাল বৃহস্পতিবার প্রাথমিকভাবে আদালতে হাজির হবেন, তখন ফেডালের কৌঁসুলিরা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এক বছর আগে ফেডারেল গোয়েন্দারা অ্যাডামসের ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করেছিল ও তার প্রধান তহবিল সংগ্রহকারী ব্রিয়ানা সাগসের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। পরে জানা যায়, ম্যানহ্যাটনের মার্কিন অ্যাটনি দপ্তর তদন্ত করে দেখছে, অ্যাডামের ২০২১ সালের মেয়র নির্বাচনের প্রচারণা টিম তাদের প্রচারণা শিবিরে অবৈধ অনুদান পেতে তুরস্ক সরকারের সঙ্গে ষড়যন্ত্র করেছিল না। সোমবার নিউ ইয়র্ক টাইমস জানায়, কৌঁসুলিরা ইসরায়েল, চীন, কাতার, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান সম্পর্কিত তথ্য চেয়ে অ্যাডামসের প্রচারণা শিবির ও তার দপ্তর বরাবর সমন জারি করেছিল।


এই বিভাগের আরো খবর